Views Bangladesh Logo

দেশের বাজারে সোনার দামে বড় পতন

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বাজারে সোনার দামে বড় পতন হয়েছে। প্রতি ভরিতে ২২ ক্যারেট সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার (অ্যাসিড গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিকভাবে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দরে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়, যা আগের তুলনায় ৩ হাজার ২৬৬ টাকা কম। ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা; এখানে কমেছে ৩ হাজার ১৪৯ টাকা। ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ২ লাখ ২ হাজার ২০ টাকায়, যা আগের চেয়ে ২ হাজার ৬৮৩ টাকা কম। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা, যা আগের চেয়ে ২ হাজার ২১৬ টাকা কম।

একই সঙ্গে রুপার বাজারেও মূল্যহ্রাস হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হবে ৫ হাজার ৭১৫ টাকায়, যা আগের তুলনায় ৩৫০ টাকা কম। ২১ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪২৪ টাকা; এখানেও কমেছে ৩৫০ টাকা। ১৮ ক্যারেট রুপা বিক্রি হবে ৪ হাজার ৬৬৫ টাকায়, যা আগের তুলনায় ২৯২ টাকা কম। আর সনাতন পদ্ধতির রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা, যা আগের চেয়ে ২৩৩ টাকা কম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ