Views Bangladesh Logo

দুই দফা বাড়ার পর ভরিতে ২,৮৫৮ টাকা কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে পরপর দুই দফা বাড়ার পর দেশের বাজারে সোনার গয়নার দাম কমানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ হাজার ৮৫৮ টাকা কমিয়েছে।

নতুন দাম আজ সকাল থেকেই কার্যকর হয়েছে। এই দাম কমার পর ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার গয়নার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এক সভায় দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়।

অন্যান্য ক্যাটাগরির সোনার দামও কমানো হয়েছে। ২১ ক্যারেট সোনার ভরি ২ হাজার ৬৮২ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা। ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৩৩৩ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি ১ হাজার ৮৬৬ টাকা কমে এখন ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

এর আগে গতকাল মঙ্গলবার ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা করা হয়েছিল। একই দিনে ২১ ক্যারেটের দাম ১ হাজার ৫১৬ টাকা বেড়ে হয় ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ২৮৩ টাকা বেড়ে হয় ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৯ টাকা বেড়ে হয় ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা। তার আগে ২৩ নভেম্বর ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল।

এদিকে রুপার গয়নার দামে কোনো পরিবর্তন আসেনি। ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা। সনাতন পদ্ধতির রুপার ভরি বিক্রি হচ্ছে ১ হাজার ৯২৫ টাকায়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ