Views Bangladesh Logo

পিটিআইয়ের নতুন চেয়ারম্যান গহর আলী

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচনের আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নতুন চেয়ারম্যান হলেন ব্যারিস্টার গহর আলী খান।

পিটিআইয়ের সাবেক প্রধান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে থাকায় দলটির নতুন নেতৃত্ব নির্ধারণের জন্য ভোট আহ্বান করেছিল পিটিআই হাইকমান্ড। শনিবার (২ নভেম্বর) সেই ভোটের প্রাপ্ত ফলাফলে দলটির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি।

এ প্রসঙ্গে ভোট পরিচালনাকারী টিমের সদস্য নিয়াজুল্লাহ নিয়াজি আরও জানান, নতুন চেয়ারম্যানের পাশাপাশি দলের কেন্দ্রীয় মহাসচিব পদেও পরিবর্তন এসেছে। পিটিআইয়ের নতুন কেন্দ্রীয় মহাসচিব এখন আলী আমিন গান্দাপুর। সাবেক মহাসচিব আসাদ ওমরের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

জানা গেছে, ক্ষমতাচ্যুত ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা হয়েছে। এ ছাড়াও তোশাখানা (রাষ্ট্রীয় উপহার) দুর্নীতি মামলায় তার তিন বছরের কারাদণ্ড হয়। এই মামলায় আপাতত সাজা স্থগিত থাকলেও কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় কারাগারে আছেন তিনি।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তবে ইমরানের নেতৃত্বাধীন পিটিআইয়ের নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ