বিরতির পরই গোলের লড়াই, সমতায় জাপান-নেদারল্যান্ডস
বিরতির পরপরই জমে উঠেছে জাপান-নেদারল্যান্ডস ম্যাচ। দুই দলের পাল্টাপাল্টি গোলে ম্যাচ এখন ১-১ সমতায়।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫১তম মিনিটে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে শক্তিশালী হেডে বল জালে পাঠান লিভারপুলের এই ডিফেন্ডার। পোস্টে লেগে বল জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ডাচরা। দেশের জার্সিতে কোনো বড় টুর্নামেন্টে এটি ফন ডাইকের প্রথম গোল।
তবে নেদারল্যান্ডসের সেই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। মাত্র ছয় মিনিট পরই সমতায় ফেরে জাপান। ৫৭তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে গড়ে ওঠা দারুণ এক আক্রমণ থেকে গোল করেন মিডফিল্ডার কেইতো নাকামুরা।
নাকামুরার গোলে ম্যাচে ফিরে আসে জাপান এবং নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে।

মতামত দিন