Views Bangladesh Logo

জি কে গউছসহ ৬ জনকে জাতীয় সংসদের হুইপ নিয়োগ

জি কে গউছসহ ছয়জন সংসদ সদস্যকে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ হুইপ অধ্যাদেশ, ১৯৭২-এর আর্টিকেল ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি নিম্নবর্ণিত সংসদ-সদস্যদের জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন।

নিয়োগপ্রাপ্ত হুইপরা হলেন— মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩), রফিকুল ইসলাম (খুলনা-৩), মিয়া নুরউদ্দিন আহমেদ অপু (শরীয়তপুর-৩), এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪) ও
এ বি এম আশরাফ উদ্দিন নিজাম (লক্ষ্মীপুর-৪)।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত হুইপরা অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ