Views Bangladesh Logo

ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল ও কৃতিত্বের স্বাক্ষর— উভয় ক্ষেত্রেই আবারও ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা। দেশের ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রীদের এই নিরঙ্কুশ প্রাধান্য দেখা গেছে।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার ছাত্রী পাসের হার ৬৬.৬৮ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৭.৮৬ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির দৌড়েও এগিয়ে রয়েছে মেয়েরা। দেশজুড়ে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে ছাত্রী রয়েছেন ৬৩ হাজার ৮৯৬ জন ও ছাত্র ৫২ হাজার ৭৮০ জন।

শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, চলতি বছরে মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী এই পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। উত্তীর্ণদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৬ লাখ ৭ হাজার ৯৩৯ এবং ছাত্রের সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ৯৩৮।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ