Views Bangladesh Logo

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

পুলিশ বাগেরহাটের শরণখোলা উপজেলায় রিয়া মনি নামের এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের একটি সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিয়া মনি ওই গ্রামের তার নানি হালিমা খাতুনের কাছে বসবাস করত। সে আজিম শেখের মেয়ে। তার বাবা-মা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া-য় বসবাস করছেন।

স্থানীয় জামে মসজিদের ইমাম জানান, ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে যাওয়ার পথে সড়কের ওপর কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে রিয়া মনির মরদেহ উদ্ধার করা হয়।

তবে স্থানীয়দের দাবি, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সময় তাকে দিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রি করাতো এবং সে নিজেও মাদকাসক্ত ছিল।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ