Views Bangladesh Logo

এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের জুতাপেটা ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি ছিঁড়ে ফেলার পর এবার সাঁটানো হয়েছে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে জুতাপেটা করা একটি ছবি। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল গোলাম আযমের।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ছবিটি সংগ্রহশালায় সাঁটানো হয়। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমে ফিলিস্তিনের যুদ্ধে শহীদ দুই বাংলাদেশির জানাজার নামাজ পড়তে এলে উপস্থিত মুসল্লিরা তাকে জুতাপেটা করেন।’

ছবিটি সাঁটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অর্ক বড়ুয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক।

গোলাম আযমের ছবি সাঁটানোর বিষয়ে অর্ক বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেসিক্যালি এখানে ডাকসু সংগ্রহশালা... ইটস মিন্ট টু বি বাংলাদেশের জনগণের লড়াইয়ের বা বাংলাদেশের জনগণের ঐতিহাসিক ইতিহাসের আর্কাইভ।’

তিনি বলেন, ‘সেই ঐতিহাসিক ইতিহাসের আর্কাইভের জায়গায় এই ছবিটি কেন রেখেছি? কারণ আমরা পরিষ্কার দেখছি যে আমাদের ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, তিনি যখন এখানে জিন্নাহর ছবি লাগান, তখন তিনি বলেছেন যে তার ইচ্ছা হয়েছে বলে তিনি লাগিয়েছেন। তো আমার ইচ্ছা হয়েছে, তাই আমি গোলাম আযমের ছবি লাগিয়েছি।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ