Views Bangladesh Logo

জার্মানির আধিপত্যেও মেলেনি গোল, ১-১ গোলে সমতার ম্যাচ গড়াল টাইব্রেকারে

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটেও নিষ্পত্তি হয়নি জার্মানি–প্যারাগুয়ে ম্যাচের। ১–১ সমতায় শেষ হওয়া ম্যাচের ভাগ্য নির্ধারণে এখন গড়িয়েছে টাইব্রেকারে।

প্রথমার্ধে ৪২ মিনিটে হুলিও এনসিসোর গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। বিরতির পর ৫৪ মিনিটে কাই হাভার্টজ গোল করে জার্মানিকে সমতায় ফেরান। এরপর ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল জার্মানদের।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের আগেই জোনাথান টাহর হেডে জার্মানি জালের দেখা পেলেও ভিএআর পর্যালোচনায় বক্সের ভেতরে ফাউলের কারণে গোলটি বাতিল করেন রেফারি। এরপরও একের পর এক আক্রমণ চালিয়েও প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে পারেনি জার্মানি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ