Views Bangladesh Logo

ম্যানুয়েল নয়্যার’কে ফিরিয়ে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা জার্মানির

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে জার্মানি। দলে সবচেয়ে বড় চমক ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার-এর প্রত্যাবর্তন।

২০২৪ ইউরো শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরও নয়্যারকে আবারও দলে ফিরিয়েছেন প্রধান কোচ জুলিয়ান নাগেলসমান। শুধু ফিরেই আসেননি, বরং তাকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবেও ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে এক সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণা করেন নাগেলসমান। তিনি জানান, বিশ্বকাপে দলের নেতৃত্বে থাকবেন জোশুয়া কিমিখ।

চোট কাটিয়ে দলে ফিরেছেন জামাল মুসিয়ালা। পাশাপাশি আছেন লেরয় সানে, কাই হাভার্টজ, ফ্লোরিয়ান ভার্টজ, লিওন গোরেৎসকা, পাসকাল গ্রস ও মালিক থিয়াওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা।

২০১৪ বিশ্বকাপজয়ী দলের একমাত্র সদস্য হিসেবে এবারের স্কোয়াডে রয়েছেন নয়্যার।

জার্মানির বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল

ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন

মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভার্টজ, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, জোশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং

ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লেরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, ম্যাক্সিমিলিয়ান বায়ার

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ