Views Bangladesh Logo

স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

স্পেনকে হারিয়ে পুরুষ হকি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল জার্মানি। রোববার (৩০ আগস্ট) রাতে বেলজিয়ামের ওয়াভরের বেলফিয়াস হকি অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে স্পেনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি।

টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস গড়েছে ইউরোপের শক্তিশালী দলটি। একই সঙ্গে পুরুষ হকি বিশ্বকাপে চতুর্থবারের মতো শিরোপা জিতে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সবচেয়ে সফল দল হওয়ার কীর্তি গড়েছে জার্মানি।

ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। স্পেন আক্রমণে তুলনামূলক বেশি সক্রিয় থাকলেও জার্মানির রক্ষণভাগ ছিল অত্যন্ত দৃঢ়। প্রথম দুই কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি।

ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় তৃতীয় কোয়ার্টারে। ৪৪তম মিনিটে জার্মানির হয়ে গোল করেন মিশেল স্ট্রুথফ। তার করা একমাত্র গোলেই এগিয়ে যায় জার্মানি।

গোল হজমের পর ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণ বাড়ায় স্পেন। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে তারা। তবে জার্মানির রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি স্পেন।

ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মানি।

এর আগে ২০০২, ২০০৬ ও ২০২৩ সালে পুরুষ হকি বিশ্বকাপের শিরোপা জিতেছিল জার্মানি। এবার চতুর্থ শিরোপা জিতে তারা পাকিস্তানের পাশে বসেছে বিশ্বকাপের সবচেয়ে সফল দল হিসেবে।

অন্যদিকে দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেও প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি স্পেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ