Views Bangladesh Logo

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জার্মানির অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে জার্মানি।

শুক্রবার (২১ আগস্ট) ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছে জার্মান সরকার।

অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও জার্মানির মধ্যকার বিদ্যমান ঘনিষ্ঠ অংশীদারত্বের বিষয়টিও তুলে ধরা হয়েছে। দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে জার্মানি।

পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। দুই দেশের অভিন্ন স্বার্থে ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত হবে বলেও বার্তায় আশাবাদ জানানো হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ