Views Bangladesh Logo

শেষ ষোলোতে জায়গা নিশ্চিতের লক্ষ্যে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামল জার্মানি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে মাঠে নেমেছে জার্মানি ও প্যারাগুয়ে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জার্মানির শুরুর একাদশে সবচেয়ে বড় চমক হিসেবে সুযোগ পেয়েছেন ফরোয়ার্ড ডেনিজ উনদাভ। তিন গোল ও দুই অ্যাসিস্ট করা এই স্ট্রাইকারের প্রথম বিশ্বকাপ একাদশে জায়গা হয়েছে, আর বেঞ্চে বসতে হয়েছে জামাল মুসিয়ালাকে।

গ্রুপ পর্বে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠে জার্মানি। অন্যদিকে নিজেদের গ্রুপে তৃতীয় হলেও সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নেয় প্যারাগুয়ে।

জার্মানির একাদশ:
মানুয়েল নয়্যার, যশুয়া কিমিখ, জোনাথান তাহ, আন্তোনিও রুডিগার, নাথানিয়েল ব্রাউন, ফেলিক্স এনমেচা, আলেক্সান্দার পাভলোভিচ, লেরয় সানে, ফ্লোরিয়ান ভির্টজ, কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ।

প্যারাগুয়ের একাদশ:
অরলান্দো গিল, হুয়ান কাসেরেস, গুস্তাভো গোমেস, হোসে কানালে, জুনিয়র আলোনসো, আদ্রিয়ান কুবাস, মিগেল আলমিরন, দামিয়ান বোবাদিয়া, মাতিয়াস গালারসা, হুলিও এনসিসো, গাব্রিয়েল আভালোস।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ