চলে গেলেন কিংবদন্তি ফুটবলার বেকেনবাওয়ার
না ফেরার দেশে চলে গেলেন জার্মানির হয়ে দুটি বিশ্বকাপ জেতা কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
সোমবার জার্মানির সংবাদ সংস্থা ডিপিএ বেকেনবাওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
১৯৭৪ সালে জার্মানির খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ শিরোপা জেতেন বেকেনবাওয়ার। এরপর ১৯৯০ সালে তার কোচিংয়ে ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় জার্মানি।
জাতীয় দলের পাশাপাশি ক্লাব পর্যায়েও সফলতা পান এই কিংবদন্তি। বায়ার্ন মিউনিখের হয়ে টানা তিন মৌসুমে ইউরোপিয়ান কাপ, চারটি লিগ, মাঝে দুই দফায় জার্মানিরই হামবুর্গের হয়েও একবার লিগ জেতান তিনি।
বেকেনবাওয়ার মিডফিল্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। পরে ডিফেন্ডার পজিশনেও খেলতেন তিনি। ফলে রক্ষণভাগ সামলানোর পাশাপাশি আক্রমণেও অবদান রাখতেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে