Views Bangladesh Logo

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৯ এপ্রিল) সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পানিসম্পদ মন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, নদী দূষণ প্রতিরোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধতা নিরসনে জার্মানির সহযোগিতা কামনা করেন।

জবাবে রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জার্মানি একসঙ্গে কাজ করতে আগ্রহী। এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহও তিনি প্রকাশ করেন।

এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এবং জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট ইউলিক ক্লেপম্যান উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ