Views Bangladesh Logo

বনানীতে ‘জেন্টলম্যানস ওয়ার্ডরোব’ এর প্রথম ফ্র্যাঞ্চাইজ আউটলেট চালু

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানী ঢাকায় ব্যবসার পরিধি বাড়াতে এবং ব্র্যান্ড প্রসারে বনানীতে নিজেদের প্রথম ফ্র্যাঞ্চাইজ আউটলেট চালু করেছে পুরুষদের প্রিমিয়াম পোশাকের দেশীয় ব্র্যান্ড ‘জেন্টলম্যানস ওয়ার্ডরোব’ (জিডব্লিউ)।

তরুণ উদ্যোক্তা শাবাব দ্বীন শারেকের প্রতিষ্ঠিত এই ব্র্যান্ডটি আধুনিক ছোঁয়ায় ক্লাসিক ধাঁচের পোশাকের জন্য পরিচিত। এখানে তৈরি পোশাকের পাশাপাশি কাস্টম ট্রেইলরিং এর সুবিধা রয়েছে। ব্র্যান্ডটির সংগ্রহে রয়েছে প্রিমিয়াম স্যুট, ব্লেজার, শার্ট, ট্রাউজার্সসহ পুরুষদের নানা অনুষঙ্গ। এছাড়া গ্রাহকরা যাতে নিজেদের পছন্দমতো কাপড় নির্বাচন করে নিখুঁত মাপে পোশাক বানিয়ে নিতে পারেন, সে সুবিধাও রাখা হয়েছে।

বনানীর এই নতুন আউটলেটে কেনাকাটা এবং দরজি পরিষেবার চমৎকার সমন্বয় ঘটানো হয়েছে। সুবিশাল পরিসরে গ্রাহকরা স্বাচ্ছন্দ্যে বিভিন্ন কাপড়ের সংগ্রহ ঘুরে দেখার পাশাপাশি ফিটিং নিয়ে আলোচনা ও নিজেদের পছন্দ অনুযায়ী অর্ডার দিতে পারবেন।

এ উপলক্ষে জেন্টলম্যানস ওয়ার্ডরোব-এর প্রতিষ্ঠাতা ও সিইও শাবাব দ্বীন শারেক বলেন, “আমাদের কাছে ব্যবসার প্রসার মানে শুধু নতুন নতুন দোকান খোলা নয়। বরং ব্র্যান্ডের মান, মার্জিত নকশা এবং নিখুঁত ফিটিংয়ের মূল বৈশিষ্ট্য বজায় রেখে গ্রাহকদের কাছে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য।”

বনানীর এই শাখাটি জেন্টলম্যানস ওয়ার্ডরোব-এর প্রথম ফ্র্যাঞ্চাইজি আউটলেট, যা ব্র্যান্ডটির ভবিষ্যৎ সম্প্রসারণের মডেল হিসেবে কাজ করবে। পণ্যের গুণগত মান, দরজি সেবা এবং গ্রাহকসেবার মান অক্ষুণ্ণ রেখে স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

ধানমন্ডি ও মিরপুর ডিওএইচএসে সাফল্যের পর বনানীর নতুন এই আউটলেটটি ঢাকার প্রিমিয়াম পুরুষ ক্যাজুয়াল ও ফরমাল পোশাকের বাজারে ব্র্যান্ডটির অবস্থানকে আরও শক্তিশালী করবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ