Views Bangladesh Logo

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি সেনাপ্রধান

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি নির্বাচন ২০২৪ এর একক প্রার্থী হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামানকে বিওএর সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হলো।’

জাতীয় ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, এই পদে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একাই মনোনয়নপত্র কেনেন এবং জমা দেন। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া শেষে আজ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা সময়র সেনাপ্রধানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে এনএসসি।

এর আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতি পদ থেকে সরে দাঁড়ান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ