Views Bangladesh Logo

পার্বত্য তিন জেলায় চৈত্রসংক্রান্তিতে সাধারণ ছুটি ঘোষণা

চৈত্রসংক্রান্তি উপলক্ষে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় আগামী ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য এই তিন জেলার বাইরে দেশের অন্যান্য স্থানে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।

এর আগে ২০২৫ সালের ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ সরকারি, আধা সরকারি, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ছুটির তালিকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ