Views Bangladesh Logo

গাজীপুরে পুলিশের গুলিতে আহত পোশাক শ্রমিকের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত ৮ নভেম্বর গাজীপুরের কোনাবাড়ী এলাকায় আন্দোলনে পুলিশের গুলিতে আহত পোশাক শ্রমিক মো. জামাল উদ্দিন (৪০) মারা গেছেন। তিনি ইসলাম গার্মেন্টসের শ্রমিক ছিলেন।

শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টা দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে জালাল উদ্দিন নামে এক গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ হয়েছিলেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউর ৬ নম্বর বেডে মারা যান তিনি।

বাচ্চু মিয়া বলেন, তার বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার ঘাসালি বাজার এলাকায়। তার বাবার নাম চান মিয়া।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ