সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসীম
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন গাজী জাসিম উদ্দিন।
সোমবার (১৭ মার্চ) সিআইডির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সিআইডি জানায়, রোববার সিআইডি প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন গাজী জাসিম উদ্দিন।
এর আগে ৯ মার্চ সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়। এ পরিস্থিতিতে নতুন কর্মকর্তা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জাসিম উদ্দিন সিআইডি প্রধানের দায়িত্ব পালন করবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে