৪৭৪ জন ‘জুলাই যোদ্ধা’র গেজেট প্রকাশ
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ গুরুতর আহতদের মধ্য থেকে পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ৪৭৪ জনকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেট প্রকাশ করেছে সরকার।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নং ৩০, ২০২৫)-এর ১১ (৪) ধারা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত ব্যক্তিদের পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেট প্রকাশ করা হলো। এরা শ্রেণি- ‘খ’ (গুরুতর আহত)।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে