Views Bangladesh Logo

শব্দদূষণ নিয়ন্ত্রণ আইনের গেজেট দ্রুতই প্রকাশ হবে: রিজওয়ানা হাসান

 VB  Desk

ভিবি ডেস্ক

দ্রুতই শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন গেজেট আকারে প্রকাশ হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (১৩) রাজধানীতে অনুষ্ঠিত শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়িচালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা জানান।

রিজওয়ানা হাসান ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বলেন, ‘রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে সম্পর্কের আকাশে যে মেঘ এসেছিল, দুদেশের স্বার্থেই সে মেঘ সরাতে হয়েছে।’

দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক রাখতে গিয়ে বাংলাদেশে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানকে অস্বীকার করার উপায় নেই বলেও মন্তব্য করেন তিনি।

এসময় এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ‘রাজনৈতিক দল ছাড়া যদি সংস্কার সম্ভব না হয়, গত ৫৩ বছরে কেন তাহলে সংস্কার হয়নি? রাজনৈতিক দলগুলোকে এই জবাবটা দিতে হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ