Views Bangladesh Logo

সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীর গেজেট বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ৪৯ জনের গেজেট আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান।

তিনি জানান, মোট ৫০ জন প্রার্থীর মধ্যে একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সরকারি চাকরি থেকে অবসরের নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগেই মনোনয়নপত্র জমা দেওয়ায় তার প্রার্থিতা অযোগ্য ঘোষণা করা হয়। ফলে বাকি ৪৯ জন প্রার্থীর গেজেট প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি করে আসন বণ্টন করা হয়।

এ হিসাবে বর্তমান সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোট পেতে যাচ্ছে ৩৬টি আসন, জামায়াত সমর্থিত জোট ১৩টি আসন এবং স্বতন্ত্ররা একটি আসন পাবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ