Views Bangladesh Logo

গাজায় প্রাণহানি ছাড়াল ২৩ হাজার

 VB  Desk

ভিবি ডেস্ক

সরায়েলি হামলায় গত তিন মাসে অবরুদ্ধ গাজায় মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে আহত হয়েছে ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি। গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আনাদোলু এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় পুরো গাজায় অন্তত ১২ টি গণহত্যা চালায় ইসরায়েল। যাতে প্রাণ হারিয়েছেন ১২৬ জন ফিলিস্তিনি। এছাড়া তেল আবিবের ওসব হামলায় আহত হয়েছে ২৪১ জন। গত একদিনের হামলার পর গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৩ হাজার ২১০ জন ফিলিস্তিনি। এছাড়া আহত হয়েছে ৫৯ হাজার ১৬৭ জন।

ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) লাগাতার গণহত্যার ফলে উদ্ধার কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্সগুলো ঘটনা স্থলে পৌঁছাতে পারছে না বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওসব হামলার পর এখনো নিঁখোজ রয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। টানা তিন মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। অন্তত ২০ লাখ পরিবার বাড়িঘর-সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ