Views Bangladesh Logo

দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী

দেশে চলমান গ্যাস সংকট কাটিয়ে দুই থেকে তিন দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে ফ্রিজিং কার্যক্রম চলছে। এটি শেষ হলে বৃহস্পতিবার বিকেল থেকেই আবার গ্যাস সঞ্চালন শুরু হবে।

তিনি বলেন, সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে যেখানে গ্যাসের চাপ কমে গেছে, সেখানে চাপ স্বাভাবিক হবে। এরপর আমরা প্রয়োজন অনুযায়ী গ্যাস উত্তোলন করতে পারব।

এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে।

তিনি বলেন, এটা বন্ধ হওয়ার আগে পরিস্থিতি যেমন ছিল, দুই-তিন দিনের মধ্যে আবার সেভাবেই স্বাভাবিক হয়ে যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ