ঢাকার বিভিন্ন এলাকায় ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
গ্যাস পাইপলাইনে জরুরি কাজের জন্য মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ৩ ঘণ্টা ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা গেছে, যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো- মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রেনওয়ে, পেয়ারাবাগ ও ইস্কাটন (দিলু রোড ও আশপাশের এলাকা)।
বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে সোমবার তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে