Views Bangladesh Logo

বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কিছু এলাকায়

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার রাজধানীর কিছু এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বুধবার (২০ নভেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ইসলামবাগ, রহমতগঞ্জ, লালবাগ ডিপিডিসি সাবস্টেশন সংলগ্ন এলাকা, লাকশাম বাজার, চান্দিরঘাটসহ আশপাশের অঞ্চলের সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এই সময়ে আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপও হতে পারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জরুরি কাজের কারণে এই বাধ্যতামূলক সেবা বিঘ্নিত হওয়ার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ