Views Bangladesh Logo

নারায়ণগঞ্জ শহরে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রোববার

 VB  Desk

ভিবি ডেস্ক

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, পাইপলাইন মেরামতের জন্য রোববার (২৪ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস কোম্পানিটি শনিবার (২৩ নভেম্বর) জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ১০ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সিদ্ধিরগঞ্জ, গোদনাইল, লাকি বাজার, বউ বাজার, জালকুড়ি, রঘুনতপুর, মাহমুদপুর তাজউদ্দিন মার্কেট, সোনামিয়া মার্কেট (আদমজী), দেলপাড়া, নারায়ণগঞ্জ সিটি, প্রাইম টেক্সটাইল, দক্ষিণাঞ্চলের শাস্তাপুর, নিশ্চিন্তপুরের ঋষিপাড়া, পাগলা শাহী মহল্লা, নয়ামতি ও পিলকুনি চৌরাস্তা এলাকায়।

এ সময় আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ