Views Bangladesh Logo

মঙ্গলবার ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না ১৩ ঘণ্টা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১–এর ভূগর্ভস্থ স্টেশন (নদ্দা)–এর এলাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা বারিধারা ডিপ্লোমেটিক জোনের রোড নম্বর-১১,১২,১৩,১৪ এলাকা, বারিধারা নিউ ডিওএইচএস এলাকা, জগন্নাথপুর, নদ্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ারসাহারা, কুড়াতলি থেকে সমগ্র বসুন্ধরা আবাসিক এলাকা (৩০০ ফিট পর্যন্ত) ও যুক্তরাষ্ট্র দূতাবাসের উত্তর- পূর্ব পাশ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসময় আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।         

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ