শুক্রবার রাজধানীর যেসব এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য শুক্রবার (২ জুলাই) রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।
এতে বলা হয়, শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা মুগদা, আহমেদবাগ, কদমতলা, বাসাবো, বৌদ্ধ মন্দির, সবুজবাগ সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে