আগামীকাল গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন রক্ষণাবেক্ষণ ও স্থানান্তর কাজের জন্য মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড।
সোমবার (২৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ২৯ এপ্রিল (শুক্রবার) দুপুর ১টা রাত ৮টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা মিরপুর-১৪ নম্বরে অবস্থিত প্রিন্স বাজার সংলগ্ন সড়কে নবনির্মিত গ্যাস পাইপ লাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্নের জন্য শতাব্দি সিএনজি, এমবিএম গার্মেন্টসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় পাইপলাইনের কার্যক্রম চলাকালে ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে