ঢাকার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ
গ্যাস পাইপলাইনের কাজের জন্য আজ রবিবার (৩১ মার্চ) রাজধানী ঢাকার কিছু এলাকায় চার ঘণ্টা গ্যাস না থাকার কথা জানাল তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
রবিবার তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টা খিলগাঁও, নন্দীপাড়া, বাসাবো, মাদারটেক, গোড়ান, সিপাহীবাগ, রামপুরা, বনশ্রী, মুগদা ও মান্ডা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, এ ছাড়াও এই সময়ে আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকাকালীন গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মতামত দিন