Views Bangladesh Logo

চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩

চট্টগ্রামে হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণে আগুনের ঘটনায় সামির আহমেদ (৪০) নামে জাতীয় বার্নে আরো একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সামিরের মৃত্যু হয়।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা: শাওন বিন রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়েছে। শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল, তার ইনহেলিশন ইনজুরি ছিল। এই নিয়ে মৃত্যুর সংখ্যা তিনজনে দাঁড়াল।

বাকি ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ