Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে রয়েছেন এক নারী ও এক শিশু।

শুক্রবার (৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন—নারায়ণগঞ্জ সদর এলাকার বাসিন্দা মঈদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের ছেলে মারুফ (৮)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে গুরুতর দগ্ধ অবস্থায় তিনজনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, মঈদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ