Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন- মো. মিজান (৩৫), জাহাঙ্গীর আলম (৪৫), রিপন (৩৮), সুলতান (২৩), শাহজালাল (৪৫), মো. জয় (২০) ও রাজু (২৪)।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী রুবেল নামের একজন জানান, সোমবার রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তায় কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। তখন সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হন।

এ ব্যাপারে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গতরাতে নারায়ণগঞ্জ থেকে সাতজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মিজান ১৯ শতাংশ, জাহাঙ্গীর আলম ১০ শতাংশ, রিপন ৯ শতাংশ, সুলতান ২০ শতাংশ, শাহজালাল ৭ শতাংশ, মো. জয় ২২ শতাংশ ও রাজু ২ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, এদের মধ্যে চারজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের ভর্তি দেওয়া হয়েছে। আর বাকি তিনজনের দগ্ধের পরিমাণ কম থাকায় তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে এবং দুপুরের দিকে তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ