Views Bangladesh Logo

সিদ্ধিরগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গোদনাইল বাগপাড়া এলাকায় শাহিদা নামে এক নারীর পরিচালিত একটি হোটেলে এ বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলের ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মিরন মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে বিস্ফোরণ ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ