গাকপোর গোলে এগিয়ে নেদারল্যান্ডস, চাপে মরক্কো
অবশেষে গোলের দেখা পেল নেদারল্যান্ডস। ম্যাচের ৭২তম মিনিটে দলের তারকা ফরোয়ার্ড কোডি গাকপো বক্সের ভেতর থেকে দারুণ এক ফিনিশে বল জালে জড়িয়ে ডাচদের ১–০ ব্যবধানে এগিয়ে দেন।
প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় নেদারল্যান্ডস। ম্যাচের বেশির ভাগ সময় বলের দখল ছিল মরক্কোর কাছেই। ৬১ শতাংশ বল দখল, ৯টি শট এবং ৪টি অন টার্গেট শট নিয়েও গোলের দেখা পায়নি আফ্রিকার দলটি। অন্যদিকে মাত্র তৃতীয় অন টার্গেট শট থেকেই কাঙ্ক্ষিত গোল তুলে নেয় নেদারল্যান্ডস।
গাকপোর গোলে এখন শেষ ষোলোর টিকিটের খুব কাছাকাছি ডাচরা। তবে ম্যাচে এখনও সময় বাকি থাকায় সমতায় ফেরার জন্য মরক্কো শেষ মুহূর্ত পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবে।
মতামত দিন