Views Bangladesh Logo

গাইবান্ধা-৩: ভোটকেন্দ্রের পাশে জামায়াত নেতার বাড়ি থেকে ২০০ লাঠি উদ্ধার

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী) আসনের একটি ভোটকেন্দ্রের পাশের বাড়ি থেকে পুলিশ বিপুল পরিমাণ বাঁশের লাঠি উদ্ধার করেছে। তবে অভিযানের সময় বাড়িতে কাউকে আটক করা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে অবস্থিত একটি বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িটি উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নেতা আল-আমিনের বলে জানা গেছে।

আল-আমিন ওই গ্রামের আহম্মদ আলীর ছেলে এবং ওয়ার্ড জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল নেতা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রের উত্তরে অবস্থিত একতলা ভবনে অভিযান চালানো হয়। সেখানে থেকে প্রায় ২০০টি বাঁশ ও গাছের ডালের লাঠি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ