মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন
জনপ্রশাসন ও বিচার বিভাগসহ ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অন্য চারটি কমিশন হলো- সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় প্রতিবেদনগুলো প্রকাশিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ছয় কমিশনের সর্বসম্মত সুপারিশমালাগুলো ওয়েবসাইটে দেয়া হবে শিগগিরই।
গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর রাষ্ট্রের সংস্কারে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়।
গত বছরের ৮ আগস্ট ডক্টর মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর গঠিত কমিশনগুলোকে ৯০ দিন বা তিন মাসের মধ্যে অর্থাৎ ৩০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের ১৫ দিন পরে সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ এবং দুদক- এ চারটি সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। ১৫ জানুয়ারি জনপ্রশাসন ও ৫ ফেব্রুয়ারি বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রতিবেদন জমা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে