Views Bangladesh Logo

পালিয়ে থাকা পুলিশ সদস্য দেখলেই গ্রেপ্তার: স্বরাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যেসব পুলিশ কর্মকর্তা বা সদস্য এখনও কর্মক্ষেত্রে যোগদান করেননি বা পালিয়ে আছেন, তাদের দেখামাত্রই গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, “ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর বাহিনীতে ১৮৭ জন পুলিশ কর্মকর্তা যোগদান করেননি। তারা আর পুলিশ নয়, তারা সন্ত্রাসী। তাদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে।”

শনিবার দুপুরে রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

পুলিশ এখনও ‘ট্রমায়’ আছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি দুই চার দিনে ঠিক করে ফেলার মত সুযোগ নেই।

পুলিশ এখনও পুরোদমে কাজ করতে পারছে না মর্মে জনগণের মধ্যে গুঞ্জন বিষয়ে এক প্রশ্নে উপদেষ্টা বলেন, “পুলিশের মধ্যে একটা ট্রমা কাজ করেছে। আমার কাছে এমন কিছু নেই যে দুই চারদিনের মধ্যে এটা ঠিক করে দেব। তবে আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমাদের আরও কিছুদিন সময় দিতে হবে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ