Views Bangladesh Logo

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে। কয়েক ধাপে এই জ্বালানি বাংলাদেশে পাঠানো হবে এবং সরবরাহ কার্যক্রম ডিসেম্বর ২০২৬ সালের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, আগামী অক্টোবরেই দ্বিতীয় ইউনিটের জন্য জ্বালানি পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এরপর পুরো ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন ধাপে সরবরাহ কার্যক্রম চলবে। ডিসেম্বরের শেষ নাগাদ প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

রোসাটমের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পের নির্ধারিত সময়সূচি এবং চুক্তির শর্ত অনুসরণ করেই জ্বালানি পরিবহন করা হবে। এ জন্য কয়েকটি পৃথক ফ্লাইটে করে পারমাণবিক জ্বালানি রূপপুর প্রকল্পে পাঠানো হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহের এই কার্যক্রম প্রকল্পের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ হিসেবে নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ