Views Bangladesh Logo

বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে জ্বালানির মজুদ বাড়ানোর উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, দেশে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে জ্বালানি তেল ও গ্যাসের মজুদ বাড়ানো হচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধা সম্প্রসারণেও উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয় হলেও তার প্রভাব সাধারণ ভোক্তা পর্যায়ে পড়বে না। তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও কম, ফলে এই মূল্যবৃদ্ধি সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় কোনো প্রভাব ফেলবে না।

এছাড়া, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় শিগগিরই টেন্ডার আহ্বান করবে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ