মার্চে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত মাসে জ্বালানি তেলের দাম বাড়লেও চলতি মার্চে দাম অপরিবর্তিত রেখেছে সরকার। শনিবার (১ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এর আলোকে চলতি মার্চ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের জন্য বিদ্যমান মূল্যকাঠামো অনুযায়ী ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা ও পেট্রোল ১২২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসের তুলনায় গত ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা বাড়ানো হয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে