Views Bangladesh Logo

মার্চে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‘স্বয়ংক্রিয় জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী মার্চ মাসে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম আগের মতোই থাকবে।

নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ডিজেল প্রতি লিটার ১০০ টাকা, অকটেন প্রতি লিটার ১২০ টাকা, পেট্রোল প্রতি লিটার ১১৬ টাকা, কেরোসিন প্রতি লিটার ১১২ টাকা।

এর আগে ১ ফেব্রুয়ারি জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা কমানো হয়েছিল। তখন ডিজেলের দাম ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ১২০ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে ১১৬ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে ১১২ টাকা নির্ধারণ করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। মার্চ মাসে নির্দেশিকা অনুযায়ী দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ