Views Bangladesh Logo

এপ্রিলে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রিল মাসে দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ওঠানামা করলেও স্থিতিশীল ও সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বিদ্যমান মূল্য কাঠামো বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

নির্দেশনায় আরও বলা হয়, এই দামগুলো এপ্রিল মাসজুড়ে কার্যকর থাকবে, যা ভোক্তাদের জন্য স্থিতিশীলতা ও স্বস্তি প্রদান করবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ