Views Bangladesh Logo

জনদাবির প্রেক্ষিতে জ্বালানির দাম বৃদ্ধি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনদাবির প্রেক্ষিতে এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম সামান্য বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বৈশ্বিক অস্থিতিশীলতা, হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা এবং প্রতিবেশী দেশগুলোতে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সরকার বাধ্য হয়ে দাম বৃদ্ধি করেছে। সরকার নিজে থেকে দাম বাড়াতে চায়নি, তবে পরিস্থিতির কারণে তা করতে বাধ্য হয়েছে।

দলীয় নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এ ঘটনায় জড়িতদের কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না। পাশাপাশি তিনি ‘নিখোঁজ অধ্যাদেশ’ আরও শক্তিশালী ও কার্যকর করার আহ্বান জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ