Views Bangladesh Logo

সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের খুচরা মূল্যে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে আগস্টে নির্ধারিত দামই আগামী মাসজুড়ে বহাল থাকবে।

সোমবার (৩১ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।নতুন করে দাম সমন্বয় না হওয়ায় ১ সেপ্টেম্বর থেকে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা দরে বিক্রি হবে।

মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের এসব খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগের নির্ধারিত মূল্যহার সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকেই একই দামে জ্বালানি তেল বিক্রি হবে।

অর্থাৎ সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম কমানো বা বাড়ানো হচ্ছে না। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের ক্ষেত্রে বর্তমানে কার্যকর মূল্যই পরবর্তী এক মাস বহাল থাকবে।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বরজুড়ে ভোক্তাদের ডিজেল কিনতে হবে লিটারপ্রতি ১১৫ টাকায়। একইভাবে কেরোসিন ১৩৫, পেট্রল ১৪০ এবং অকটেন ১৪৫ টাকা লিটার দরে বিক্রি হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ