Views Bangladesh Logo

ফেব্রুয়ারিতে জ্বালানি তেলের দাম কমলো ২ টাকা

ন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমার সঙ্গে তাল মিলিয়ে ফেব্রুয়ারি মাসের জন্য দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দামও হ্রাস করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির মাধ্যমে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের মূল্য ১০২ টাকা থেকে কমে ১০০ টাকা, অকটেন ১২২ থেকে কমে ১২০ টাকা, পেট্রোল ১১৮ থেকে কমে ১১৬ টাকা, আর কেরোসিনের দাম ১১৪ থেকে কমে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে প্রতি মাসের মতো এ দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ