Views Bangladesh Logo

লাক্স থেকে লাইমলাইট: কনকের তারকা হয়ে ওঠার গল্প

রাজবাড়ীর এক সাধারণ পরিবারের সন্তান কনক মিম। শান্ত, সবুজে ঘেরা সেই পরিবেশেই কেটেছে তার শৈশব ও শিক্ষাজীবনের প্রথম অধ্যায়। পরবর্তীতে পড়াশোনার সুবাদে পরিবারের সঙ্গে ঢাকায় আসেন তিনি। বর্তমানে আইন বিভাগের ছাত্রী কনকের জীবন আবর্তিত হয়েছে পড়াশোনাকে ঘিরেই— গ্ল্যামার জগতের চাকচিক্য থেকে ছিলেন অনেক দূরে।

তবে এক আকস্মিক মুহূর্তে জীবনের মোড় ঘুরে যায়। একদিন চোখে পড়ে লাক্স সুপারস্টারের অডিশনের বিজ্ঞপ্তি— হাজারো তরুণীর স্বপ্নের সেই মঞ্চ। পরিবারের সঙ্গে আলোচনা করে সাহস করে প্রতিযোগিতায় নাম লেখান কনক। শুরু হয় নতুন এক যাত্রা।

হাজার হাজার প্রতিযোগীর ভিড়ে নিজের যোগ্যতা, আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমের জোরে সেরা দশে জায়গা করে নেন তিনি। চূড়ান্ত খেতাব না জিতলেও এই অর্জনই হয়ে ওঠে তার বড় অনুপ্রেরণা। লাক্স সুপারস্টারের মঞ্চই সাধারণ পরিবার থেকে উঠে আসা এই তরুণীর জন্য গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে প্রবেশের দরজা খুলে দেয়।

কনক মিমের ভাষায়, লাক্স সুপারস্টার তার কাছে শুধু একটি প্রতিযোগিতা নয়— এটি ছিল তার মিডিয়া জীবনের প্রথম অধ্যায়, যেখান থেকে শুরু হয়েছে স্বপ্নপূরণের পথচলা। এখন তিনি চান পরিশ্রম, নিষ্ঠা আর প্রতিভা দিয়ে এই অঙ্গনে নিজের একটি শক্ত অবস্থান গড়ে তুলতে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ