Views Bangladesh Logo

বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা হবে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জীবনের সংগ্রাম ও রাজনৈতিক ভূমিকা দেশের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, দেশে যখনই গণতন্ত্র সংকটে পড়েছে, তখনই খালেদা জিয়া নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে এসেছেন।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন আরও এক ধাপ এগিয়ে গেছে।

গণতন্ত্র অর্জন যতটা কঠিন, তা ধরে রাখা আরও কঠিন উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। তাই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ